letion malaysia

letion malaysia
letion malaysia

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

বিশ্বকে বদলে দেবে থ্রিডি প্রিন্টিং.---------

কিডনি থেকে শুরু করে বন্দুক, গাড়ি, কৃত্রিম হাত-পা সংযোজন, শিল্পকর্মের প্রতিরূপ (রেপ্লিকা) তৈরির মতো কাজে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে আগামী কয়েক দশকে আমাদের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাপারটা অনেকটা ইন্টারনেটের বহুমাত্রিক প্রভাবের সঙ্গে তুলনীয়।

যেভাবে কাজ করে

ডিজিটাল অনুরূপ থেকে ত্রিমাত্রিক (থ্রিডি) কঠিন বস্তু হুবহু তৈরি করতে পারে এই বিশেষ প্রিন্টার। যন্ত্রাংশ উৎপাদন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই প্রযুক্তি।

১. কম্পিউটার-সহায়ক সফটওয়্যার ব্যবহার করে একটি থ্রিডি ছবি তৈরি করা হয়।

২. প্রিন্টারে সিএডি ফাইল পাঠানো হয়।

প্লাস্টিক ফিলামেন্টে মোটরের মাধ্যমে প্লাস্টিক গলিয়ে একটি সরু মুখ (নজল) দিয়ে বের করা হয়।

৩. প্রিন্টারটি তরল, গুঁড়া, কাগজ বা ধাতব বস্তুর স্তর তৈরি করে এবং পর্যায়ক্রমে একটি কাঙ্ক্ষিত বস্তুর অনুরূপ গঠন করে।

যেসব পরিবর্তন আসবে

অস্ত্রশস্ত্র

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি প্রতিষ্ঠান চলতি মাসের শুরুতে একটি বন্দুকের (শটগান) রেপ্লিকা তৈরি করেছে। শটগানটি ১৯১১ সালের তৈরি। তবে থ্রিডি প্রিন্টারে অস্ত্র তৈরির প্রক্রিয়াটি এখনো অনেক ব্যয়বহুল, জটিল, সময়সাপেক্ষ এবং বিপজ্জনক বলে গবেষকেরা জানিয়েছেন। 

শিল্পকলা

ফ্রান্সের ল্যুভর জাদুঘরের বিখ্যাত কোনো ভাস্কর্যের রেপ্লিকা থ্রিডি প্রিন্টারে তৈরি করা সম্ভব? গবেষকেরা সেই চেষ্টা করে চলেছেন। তবে সমস্যা হলো, জাদুঘর কর্তৃপক্ষের কড়া নিয়মকানুনের কারণে বিভিন্ন ধ্রুপদি শিল্পকর্ম গবেষকদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

মোটরগাড়ি

কানাডায় প্লাস্টিক ও স্টিল ব্যবহার করে থ্রিডি প্রিন্টারে একটি ত্রিমাত্রিক মোটরগাড়ি (উর্বি) তৈরি করা হয়েছে। নির্মাতা জিম কর বলছেন, ভবিষ্যতে তিনি এই গাড়ির দাম ১৬ হাজার মার্কিন ডলারে সীমিত রাখতে পারবেন।

অলংকার

থ্রিডি প্রিন্টার সাশ্রয়ী ও দ্রুততর সময়ে বিভিন্ন অলংকার তৈরি করতে পারে। এ প্রযুক্তিতে একটি গয়না থেকে সহজেই শত শত প্রতিরূপ তৈরি করা সম্ভব।

কৃত্রিম হাত-পা

নিখুঁতভাবে স্থাপনযোগ্য কৃত্রিম হাত-পা তৈরিতে থ্রিডি প্রিন্টার কার্যকর হতে পারে। এসব অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রাংশও তৈরি করবে থ্রিডি প্রিন্টার।

প্রতিস্থাপনযোগ্য যন্ত্রাংশ

মহাকাশযানের যন্ত্রাংশ থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যবহার্য পোশাকের বিরল বোতাম পর্যন্ত তৈরি করতে পারবে থ্রিডি প্রিন্টার।

বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩

অনলাইনে কাজ পেতে হলে।

ঘরে বসেই অনলাইনে আয় করা যায়ইচ্ছা, ধৈর্য আর পরিশ্রম করলে অনলাইনে অভিজ্ঞতা ছাড়া ঘরে বসেই আয় করা সম্ভব। এ বিষয়ে যারা নতুন ও আগ্রহী, তাঁদের জন্য অনলাইনে আয় বিষয়ক এই পরামর্শ দিয়েছেন ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।
মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা নেওয়া
নতুন অবস্থায় একজন ফ্রিল্যান্সারের মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা একেবারে না থাকতে পারে। তবে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে এ সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। বেশির ভাগ ফ্রিল্যান্সারই এ ধারণা পাওয়ার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের গ্রুপে প্রশ্ন করে থাকেন। অথচ, প্রতিটি অনলাইন মার্কেটপ্লেসে তাঁদের হেল্প সেন্টার থাকে, যেখানে অনেক সঠিক তথ্য পাওয়া যায়। একজন ফ্রিল্যান্সারের নিয়মিত এই পোস্টগুলো দেখা উচিত। ভালোভাবে জানার পরেই মার্কেটপ্লেসে কাজের জন্য বিড করা বা কাজ করা উচিত।
বিশ্বাসযোগ্যতা অর্জন করা
আমরা যেমন একটি কম্পিউটার কিনতে গেলে শুধু একটি কম্পিউটারের কেসিং বা বক্স কিনি না, এর সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রাংশও কিনি। তেমনি, যখন কোন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারকে কাজে নিয়োগ দেন তাঁর কাছ থেকে কাজের ক্ষেত্রে পরিপূর্ণ ও দক্ষ পেশাদারিত্বই আশা করেন। এক্ষেত্রে একটি প্রোফাইল তৈরি করাই যথেষ্ট নয়, একজন ফ্রিল্যান্সারকে অবশ্যই প্রমাণ করতে হবে কাজটি করার জন্য তাঁর কি যোগ্যতা আছে। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে এবং যোগ্যতা প্রমাণ করতে একজন ফ্রিল্যান্সার দুটি কাজ করতে পারেন-

দক্ষতার পরীক্ষা

একজন ফ্রিল্যান্সারের স্কিল টেস্টের মাধ্যমে তিনি কি কাজ করতে পারেন সে সম্পর্কে জানতে পারেন। ফ্রিল্যান্সার সাইটগুলোতে ফ্রিল্যান্সারদের জন্য স্কিল টেস্টের ব্যবস্থা আছে, যেখান থেকে স্কিল টেস্ট দিয়ে আপনার দক্ষতা যাচাই করা খুবই সহজ। এই টেস্টগুলো বিনামূল্যে  দেওয়া যায় এবং কেউ যদি টেস্টে খারাপ করেন তাহলে ফলটি লুকিয়ে রাখতেও পারবেন এবং আবার  ১৪ দিন পরে পরীক্ষা দিতে পারবেন। যদি ফ্রিল্যান্সার তাঁর প্রোফাইলে ভালো স্কোর দেখাতে পারেন, তাহলে কাজ পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা অনেকাংশে বেড়ে যায়।

পোর্টফোলিও তৈরি

স্কিল টেস্ট প্রমাণ করে বৈষয়িক জ্ঞান, আর পোর্টফোলিও প্রমাণ করে একজন ফ্রিল্যান্সারের দক্ষতা এবং হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা। একজন নতুন ফ্রিল্যান্সার এর উচিত যত বেশি পোর্টফোলিও সংযোগ করা। ওয়েব ডেভেলপার তাঁর ডেভেলপ করা সাইটের স্ক্রিন-শট নিয়ে আপলোড করতে পারেন, এবং গ্রাফিকস ডিজাইনার তাঁর ডিজাইন তৈরি করে প্রোফাইলে যুক্ত করে দেখাতে পারেন। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের কাজগুলো সংযুক্ত করতে পারেন স্কিল হিসেবে। সার্ভিস হোল্ডাররা তাদের সার্টিফিকেট দিয়ে দিতে পারেন অভিজ্ঞতা হিসেবে। সর্বোপরি কোন প্রোফাইলের পোর্টফোলিও একজন ফ্রিল্যান্সার যে বিষয়ে দক্ষ সে বিষয়ে তার পরিপূর্ণ দক্ষতা আছে সেটা প্রমাণ করে।

নিজের প্রচারণা চালানো

নিজের ঢোল নিজে পেটানো কথাটি খারাপ শোনালেও একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। আপনাকে যেহেতু আঞ্চলিক ও আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে হবে তাই আপনার পরিচিতি থাকা আবশ্যক। ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের অবস্থান তৈরি করতে আপনার ত্রুটিমুক্ত প্রোফাইল এর পাশাপাশি নিজেকে বিভিন্নভাবে তুলে ধরতে হবে। তাই সম্ভব হলে নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা ভালো। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের প্রোফাইল ও পেজের মাধ্যমে আপনার এবং আপনার বিভিন্ন সেবা তুলে ধরতে পারেন। অবশ্যই প্রফেশনাল ছবি ও তথ্য শেয়ার করা উচিত। সামাজিক যোগাযোগ সাইটে আপনার পার্সোনালটি নষ্ট হয় এমন কোন কিছু করা উচিত নয়।  অন্যান্য ফ্রিল্যান্সারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ প্রয়োজন।  এতে তাদের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

Autorun বন্ধ করুন সফটওয়্যারের ছাড়া

 

পদ্ধিতি টা অনেকেই জানেন, , পোস্ট টি তাই নতুন দের জন্য।।

Autorun বন্ধ করতে প্রথমে আপনাকে strat হতে run ক্লিক করতে হবে।।
অথাবা windows key+ R এক সাথে চাপলে run ওপেন হয়ে যাবে।।

1 step

এখন run এ gpedit.msc লিখুন ও enter চাপুন।।

এখন local Computer Policy হতে user configuration হতে administrative templates ক্লিক করুন ।।
2 nd step

এবার ক্লিক করুন windows components
3nd step

এবার ক্লিক করুন auto play policies

4 step

এখন আবার ক্লিক করুন turn off autoplay

5 step
দুবারক্লিক করুন নতুন একটি window খুলবে।। এখন enable

6 step

এ ক্লিক করে ok চাপুন।।

এখন আপনার auto play বন্ধ হয়ে গেছে ……

ধন্যবাদ সবাইকে522572_225619437578925_1103489069_n

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

মাউস দিয়ে একাধিক ফাইল নির্বাচন

উইন্ডোজ ৭ ও ভিস্তা অপারেটিং সিস্টেমে CTRL কি ছাড়াই মাউস দিয়ে একাধিক ফাইল নির্বাচন করা ব্যবস্থা আছে। এ জন্য কম্পিউটারে গিয়ে Organize থেকে Folder Option-এ ক্লিক করে সেটি খুলে View ট্যাব থেকে Use check boxes to select items-এ টিক চিহ্ন দিয়ে দিলে প্রতিটি ফাইলের পাশে চেক বক্স দেখা যাবে।
এবার যে যে ফাইল দরকার, তার বাঁ পাশে টিক চিহ্ন দিলে ওই ফাইল নির্বাচন সম্পন্ন হবে এবং প্রয়োজনে সেটি কপি বা সরানো যাবে।522572_225619437578925_1103489069_n

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

Photoshop Zone: ছবির বা মুখের অবাঞ্ছিত দাগ দূর করুন।।

আসসালামু আলাইকুম,

আশা করি ভালো আছেন। আজকের পোস্ট পড়ার মাধ্যমে আপনি ছবির অবাঞ্ছিত দাগ দূর করতে পারবেন ।

 
তাহলে শুরু করা যাক___________
  • প্রথমে ফটোশপ ওপেন করুন । 
  • আপনার কাঙ্খিত ছবিটি ওপেন করুন ।

ছবিটির নীল গোল দাগ দেওয়া জায়গায় একটা অবাঞ্ছিত লোগো দেওয়া আছে । এটা ছবিটার সৌন্দর্য নষ্ট করছে । এটা অপসারণ করতে হবে ।

  • টুলবার থেকে Clone stamp tool সিলেক্ট করুন । আপনি কীবোর্ড থেকে s প্রেস করেও সিলেক্ট করতে পারেন ।

অবাঞ্ছিত অংশ টি আশপাশ এর মত করলে কোনও ত্রুটি ধরা যাবে না । এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।  

  • কীবোর্ড থেকে Alt চেপে ধরে অবাঞ্ছিত দাগের আশপাশ এর যেকোনো অংশ এ ক্লিক করুন । 
  • ক্লিক করার পর লোগো বা অবাঞ্ছিত দাগ এ ক্লিক করুন ।

দেখা যাবে সেই অংশটি আশপাশের অংশের মত হয়ে যাবে । এভাবে পুরো দাগটি অদৃশ্য করে ফেলুন ।

ব্যাস হয়ে গেল । এভাবে আপনি আপনার ছবির অবাঞ্ছিত দাগ দূর করুন । আমি এরকম আরেকটা ছবি এর দাগ নাই করছি ।

দেখুন বোঝাই যাচ্ছে না যে এখানে কোনও কিছু ছিল ।আপনি যদি আপনার ছবির মুখের অবাঞ্ছিত দাগ দূর করতে চান তাহলে শুধু সুন্দর অংশ তা ব্রণ বা দাগ আলা অংশে লাগিয়ে দিন ।

খোদা হাফেজ522572_225619437578925_1103489069_n

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

জেনে নিন আপনি কোন সাইটে কতবার ভিজিট করেছেন

আমরা প্রতিদিনই বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করে থাকি। অনেক সময় হয়তো জানতে ইচ্ছে করতে পারে, কোন একটি সাইটে আপনি কতবার ভিজিট করেছেন। ফায়ারফক্স ব্যবহারকারীরা সহজেই এই তথ্যটি বের করতে পারবেন ইচ্ছে করলে ।আমি com-jagat.blogspot.com এই সাইটে মোট 200 বার ভিজিট করেছি।

আপনি কতবার ভিজিট করেছেন এই সাইট ?img0

যারা বের করতে জানেন তারা তো জানেনি। কিন্তু যারা জানেন না তাদের জন্য শুধু এ পোস্ট। আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করি তাই মজিলা ফায়ার ফক্সে কি করে কোন সাইটে কতবার ঢুকছেন তার উপায় শেয়ার করছি।

প্রথমে যে সাইটের হিসাব জানতে চান সেই সাইটে ঢুকুন । যেমন এখন com-jagat.blogspot.com ঢুকে আছেন । তারপর মজিলা ফায়ারফক্সের Tools এ ক্লিক করেন ।
তারপর  Page info তে ক্লিক দেন। তারপর  security তে ক্লিক দিলেই পেয়ে যাবেন আপনি com-jagat.blogspot.com এ কতবার প্রবেশ করছেন। একই ভাবে যে কোন সাইটে ঢুকে দেখতে পারবেন ঐ সাইটে মোট কতবার ঢোকা হয়ছে ।

খোদা হাফেজletion10

রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

খুঁজে নিন দরকারি ফাইল

আমরা প্রতিদিন অনলাইনে অনেক ধরনের তথ্য,ডাটাএবং ফাইল খুজে থাকি।আর এ সকল তথ্য খুজে পাওয়ার জ্য গুগল মামা আমাদের প্রধান সহায়ক।তবু  অনেক সময় দরকারি তথ্য খুঁজতে বেশ বেগ পেতে হয়।কিনতু কিছু কি-ওয়ার্ড দিয়ে কম সময়ে তথ্য খুঁজে পাওয়া যায়, আবার কিছু কাজও করা যায়। নিচে কিছু কি ওয়াড দেওয়া হলোঃ-
ক্যালকুলেটর হিসেবে
গুগলকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। ক্যালকুলেটর ফাংশনের জন্য যোগ, বিয়োগ, গুণ ও ভাগ চিহ্নগুলো ব্যবহার করে প্রয়োজনীয় হিসাবের শেষে সমান (=) চিহ্ন লিখুন (3*7=)।
অভিধান হিসেবে
গুগলকে অভিধান হিসেবে ব্যবহার করতে প্রয়োজনীয় শব্দের আগে ‘define:’ লিখুন। (define: Technology)
সমার্থক শব্দ খুঁজতে
শব্দের প্রতিশব্দ জানতে শব্দটির আগে টিল্ট চিহ্ন (~) লিখুন (~technology)
ক্রমিক বের করতে
প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যারের ক্রমিক বের করতে ডবল কোটের (“ ”) মধ্যে সফটওয়্যারের নাম লিখে 94FBR লিখুন। (“IDM” 94FBR)
নির্দিষ্ট সাইটের তথ্য পেতে
যেকোনো দরকারি সাইট থেকে মুভি বা গুরুত্বপূর্ণ ফাইলের লিঙ্ক চাইলে লিখুন site: www.rhmbubt.com “Movie name”
অডিও ফাইল খুঁজতে
পছন্দের অডিও ফাইল খুঁজতে লিখুন: intitle: “index of” mp3 “Your File name”
ই-বুক খুঁজতে
দরকারি ও গুরুত্বপূর্ণ বই নামানোর লিঙ্ক খুঁজে পেতে লিখুন: intitle: “index of” Your book name।
এভাবে খুঁজলে তথ্য পেতে হয়রান না হয়ে সরাসরি ফাইল নামানোর লিঙ্ক পাওয়া যায়।

খোদা হাফেজ।letion10